মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এক্স-রে বিভাগে ভয়ংকর দুর্নীতি

প্রিন্স মাহামুদ, মাগুরা জেলা প্রতিনিধি 
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের এক্স-রে বিভাগে ভয়ংকর দুর্নীতি সংঘটিত হচ্ছে।  এই বিভাগের দায়িত্বরত ইনচার্জ আফজাল নকল রশিদ বই ছেপে সেই রশিদ প্রদান করে প্রতিদিন ২৫/৩০ হাজার টাকা পকেটস্থ করছে বলে তথ্য প্রমাণ পাওয়া গেছে।
আমাদের হাতে আসা বেশ কয়েকটি এক্স -রে ফি এর রশিদ পরীক্ষা করে দেখা গেছে ৪ টি রশিদের তিনটিই নকল, একটি আসল।
এক্স-রে বিভাগের ইনচার্জ আফজাল এই নকল রশিদগুলো ছেপে সেগুলো রোগীদের প্রদান করে সরকারী ফি এর হাজার হাজার টাকা প্রতিদিন আত্মসাৎ করছে। এভাবে সে আজ ৭/৮ মাস যাবত এই দুনম্বরি কারবার চালিয়ে যাচ্ছে।  ফলে সরকারি ফি এর রাজস্ব চলে যাচ্ছে ব্যক্তিগত পকেটে। সরকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে।
এ বিষয়ে খোঁজ খবর নিয়ে জানাগেছে, এই আফজাল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোহসিন উদ্দিন ফকিরের খাস লোক ও দুর্নীতির সহযোগী।  যে কারণে তত্ত্বাবধায়ক তাকে এই দুর্নীতি করার সুযোগ করে দিয়েছেন।
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর, স্বাস্থ্য মন্ত্রণালয় ও দুদকের পদক্ষেপ কামনা করেছেন মাগুরাবাসী।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন