মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সুস্থ সন্দ্বীপ—আমার অঙ্গীকার

মোঃ মুজাহিদুল ইসলাম, সন্দীপ (চট্রগ্রাম) প্রতিনিধি

নির্বাচিত হলে, আমি সন্দ্বীপের উত্তর ও দক্ষিণে অত্যাধুনিক দুটি হাসপাতাল প্রতিষ্ঠা করবো, ইনশাআল্লাহ। আমাদের মানুষ যাতে আধুনিক ও মানসম্মত চিকিৎসা পায়, সেই স্বপ্ন বাস্তবায়নই আমার লক্ষ্য।

আজও অনেক মানুষকে চিকিৎসার জন্য মূল ভূখণ্ডে যেতে হয়। সেই যাত্রার কষ্ট, সময় এবং খরচ—সবই আমরা সহ্য করি। আর সেই দিন আর ফিরে আসবে না। আমার অঙ্গীকার, সন্দ্বীপের প্রতিটি মানুষ যাতে সাশ্রয়ী ও উন্নত চিকিৎসা পায়, যাতে অসুস্থতা আর ভোগান্তি জীবনের পথ বাধাগ্রস্ত করতে না পারে।

আমাদের সন্তান, বৃদ্ধ, এবং অসুস্থ সবাই যেন নিরাপদে চিকিৎসা সেবা পেতে পারে—এই প্রতিশ্রুতিই আমি রাখছি। আধুনিক হাসপাতালগুলো সন্দ্বীপের প্রতিটি প্রান্তে পৌঁছে যাবে, আর কাউকে চিকিৎসার জন্য মূল ভূখণ্ডে ছুটতে হবে না।

সুস্থ সন্দ্বীপ গড়াই আমার অঙ্গীকার। একসাথে আমরা এই স্বপ্ন বাস্তবায়ন করতে পারব।

অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসাইন,চট্টগ্রাম-৩, সন্দ্বীপ,সংসদীয় আসন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন