মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
কিশোরগঞ্জের কটিয়াদী কলেজ মাঠে মঙ্গলবারের সকালটা ছিল ভিন্ন রকম উত্তেজনা আর প্রত্যাশায় ভরা। মাঠজুড়ে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে যেন রাজনীতির নতুন বার্তা উচ্চারিত হলো। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন—চোরাগোপ্তা পথে ক্ষমতায় যাওয়ার দিন শেষ।
নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “চব্বিশের যুবকেরা ঘুমিয়ে পড়েনি, তারা এখনো জেগে আছে। নিজের ভোটের পাহারাদারি শুধু নয়, অন্যের ভোটেরও পাহারা দেবে। কোনো দুর্বৃত্ত আর কারো ভোটে হাত দিতে পারবে না।”
তিনি কঠোর কণ্ঠে পুরনো দিনের ভোট কারচুপির রাজনীতিকে বিদায় জানানোর আহ্বান জানিয়ে বলেন, “ছলে-বলে-কৌশলে যেকোনোভাবে জিততে হবে—এই মানসিকতা থেকে বের হয়ে আসেন। ‘আমার ভোট আমি দেবো, তোমারটাও আমি দেবো’—এই দিন আর ফিরে আসবে না।”
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত এই জনসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী।
ডা. শফিকুর রহমান বলেন, “জাতি কোনদিকে যাচ্ছে, তার আলামত স্পষ্ট। পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে যুব সমাজ ন্যায় ও ইনসাফের পক্ষে রায় দিয়েছে। তারা আগামীর নতুন বাংলাদেশের পক্ষে।”
তিনি আরও যোগ করেন, “মায়েরা-বোনেরাও এখন নিজেদের মতামত স্পষ্টভাবে প্রকাশ করতে শুরু করেছেন।” নিজের রাজনৈতিক অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে জামায়াত আমীর বলেন, “আমার অধিকার মানে এই দেশের মুসলমান-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান—১৮ কোটি মানুষের অধিকার। আমরা জামায়াতের দলীয় সরকার চাই না, জামায়াতের বিজয়ও চাই না। আমরা চাই ১৮ কোটি মানুষের বিজয়।”
দলীয় ও পরিবারতান্ত্রিক রাজনীতির সমালোচনা করে তিনি বলেন, “দল-গোষ্ঠী-পরিবারের রাজনীতির কোনো বিজয় আমাদের কাছে নেই। যারা অন্ধকার গলিতে হাঁটতে চায়, তারা সেখানেই থাকুক। আমরা আলোকিত প্রধান সড়কে হাঁটবো।”
পরিবেশ ও প্রাকৃতিক সম্পদ রক্ষার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, “হাওর ও নদী আমাদের খাবার জোগায়, অথচ সেগুলোকে খুন করা হয়েছে। আমরা নদী ও হাওরকে প্রাণ ফিরিয়ে দিতে কাজ করবো, ইনশাআল্লাহ।”
প্রশাসনের উদ্দেশে তিনি বলেন, “আপনারা দক্ষতা, সততা, সাহস ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করুন। ১৮ কোটি মানুষ আপনাদের পাশে থাকবে। কারো ডান-বাম কথায় কান দেবেন না।”
একই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “আমাদের ক্ষতি করতে এলে কাউকে ছাড় দেওয়া হবে না—তিনি যেই হোন।”
বক্তব্যের শেষ পর্যায়ে ডা. শফিকুর রহমান কিশোরগঞ্জ জেলার ৬টি আসনের মধ্যে ৫টি আসনে ১১ দলীয় প্রার্থীদের হাতে প্রতীক তুলে দিয়ে পরিচয় করিয়ে দেন। তিনি আগামী ১২ তারিখে মা-বোনসহ সকলের সহযোগিতা ও ভোট প্রার্থনা করে জনসভা শেষ করেন।