মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
ফরিদপুর-২ আসনের সালথা উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে যৌথ বাহিনীর এক ব্যাপক মহড়া অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এই মহড়া ও টহল কার্যক্রম পরিচালিত হয়।
যৌথ বাহিনীর এই মহড়া সাধারণ মানুষের মধ্যে ব্যাপক স্বস্তি ও নিরাপত্তা বোধ তৈরি করেছে। মহড়াটি সালথা বাজার থেকে শুরু হয়ে রামকান্তপুর ও আটঘর ইউনিয়নের প্রতিটি বাজার এবং ভোটকেন্দ্র প্রদক্ষিণ করে। এ সময় বিভিন্ন পয়েন্টে যৌথ বাহিনীর পেট্রোল টিম অবস্থান নেয় এবং স্থানীয় জনগণকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানায়।
মহড়া চলাকালীন বাজারগুলোতে আয়োজিত সংক্ষিপ্ত সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাদের শক্ত অবস্থানের কথা তুলে ধরেন:
সালথা সেনা ক্যাম্পের ক্যাপ্টেন নিমান মোহাম্মদ ইমতিয়াজ বলেন, “নির্বাচন ব্যাহত করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেজন্য সব বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।”
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বাবলুর রহমান খান জানান, ৮টি ইউনিয়নে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে এবং ভোটারদের আস্থা বাড়াতে এই মহড়া চলছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সজাগ রয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম বলেন, “নির্বাচনী আচরণবিধি বজায় রাখতে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলমান আছে। সবার সহযোগিতায় আমরা একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারব বলে প্রত্যাশা করি।”
এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মামুন সরকার এবং নগরকান্দা বিজিবি ক্যাম্পের সহকারী পরিচালক মোঃ রাকিবুল ইসলামসহ আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক শত সদস্য।
যৌথ বাহিনীর এই শো-ডাউন সাধারণ ভোটারদের মধ্যে উদ্দীপনা সৃষ্টি করেছে এবং নির্বাচনী এলাকায় থমথমে ভাব কাটিয়ে অনেকটা উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।