মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

পঞ্চগড়ে ডিসি উদ্বোধন করলেন ভ্রাম্যমান ভোটার সচেতনতা কার্যক্রম

একেএম বজলুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান উদ্বোধন করেছেন পঞ্চগড়ে ভ্রাম্যমান ভোটার সচেতনতা কার্যক্রম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ভোটারদের ভোট প্রদানে উদ্বুদ্ধকরণ এবং প্রার্থীদের আচরণ বিধি মেনে প্রচার প্রচারণা চালানো বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে ট্রাক যোগে ভ্রাম্যমান উদ্বুদ্ধকরণ প্রচারণা ও সংগীত পরিবেশনের মাধ্যমে প্রচারণা কার্যক্রমের উদ্বোধন করা হয় ।

২ ফেব্রুয়ারী সোমবার পঞ্চগড় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এই ভ্রাম্যমান প্রচারণার কার্যক্রমের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার কাজী মোঃ সায়েমুজ্জামান।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা মঞ্জুরুল হাসানসহ ইউরোপিয়ান ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষণ মিশন বাংলাদেশ এর প্রতিনিধির সদস্যরা।

ভ্রাম্যমান প্রচারণা কার্যক্রম উদ্বোধন কালে জেলা প্রশাসক কাজী মোঃ সায়েমুজ্জামান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটারগণ যেন ভোট কেন্দ্রে আসে এবং প্রার্থী ও ভোটার উভয়েই যেন আচরণ বিধি মেনে চলে এজন্য ভোটারদের উদ্বুদ্ধ করণে আমাদের এই ট্রাক যোগে প্রচারণা কার্যক্রম ও সংগীতানুষ্ঠান। এই ভ্রাম্যমান প্রচারণা গাড়িটি পঞ্চগড়ের প্রতিটি উপজেলায় যাবে এবং ভোটারদের উদ্বুদ্ধ করবে।

ভোটারগণ যেন উৎসব মুখোর পরিবেশে ভোট দিতে পারে সেই জন্য পঞ্চগড় জেলা প্রশাসন ও পঞ্চগড় জেলা তথ্য অফিসের উদ্যোগে ট্রাক যোগে এই ভ্রাম্যমান প্রচার কার্যক্রমের উদ্বোধন করা হলো।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন