ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

জামাত নেতা রেজাউল করিম হত্যা মামলা: সাবেক এমপি রুবেলসহ ৪০ জনের আগাম জামিন

আনিসুর রহমান, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি

শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপি নেতা মো. মাহমুদুল হক রুবেলসহ দলটির ৪০ জন নেতাকর্মীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম হত্যা মামলায় আজ সোমবার তারা এই জামিন লাভ করেন।

উল্লেখ্য, গত ২৮শে জানুয়ারি শেরপুর-৩ আসনের নির্বাচনী ইশতেহার ঘোষণার সময় বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে গুরুতর আহত হয়ে পরবর্তীকালে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হন।

উক্ত হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেলকে প্রধান আসামি করে মোট ২৩১ জনের নাম উল্লেখ করা হয়।

আজ উচ্চ আদালতে আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত শুনানি শেষে প্রধান আসামি মাহমুদুল হক রুবেলসহ ৪০ জন নেতাকর্মীর আগাম জামিন মঞ্জুর করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন