ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩

কালো টাকায় বিবেক বিক্রিই দেশে অশান্তির মূল কারণ: পীর সাহেব চরমোনাই

মোঃ মুনতাসিম উদ্দিন মজুমদার, নাঙ্গলকোট( কুমিল্লা) প্রতিনিধি

৫৪ বছরে বাংলাদেশে যা পাওয়ার ছিলো, আমরা তা পাই নাই, বরং পেয়েছি তার উল্টোটা। যে জাতি নিজের ভাগ্য পরিবর্তন না চায়, আল্লাহ তাদের ভাগ্য পরিবর্তন করেন না। নির্বাচনের সময় কিছু সুন্দর সুন্দর কথা, আর কালো টাকার বিনিময়ে অনেকে তার বিবেক কে বিক্রি করে দেয়, যার কারণে আমাদের দেশটি অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকে।

তরুণ ভোটারদের বলবো তোমাদের প্রথম ভোট হউক ইসলামের পক্ষে। আলেম ওলামারা যদি ইসলামের পক্ষে কথা না বলেন তাহলে এই দেশে আবার আগাছা জন্মাবে, এই আগাছা যেন জন্মাতে না পারে আপনাদেরকে মুখ খুলে কথা বলতে হবে।

রবিবার রাতে কুমিল্লার নাঙ্গলকোট কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের হাতপাখার নির্বাচনী জনসভায় ইসলামি আন্দোলন আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই এ সব কথা বলেন।

কুমিল্লা–১০ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি শামসুদ্দোহা আশরাফির সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ সাধারণ সম্পাদক মুফতি রেজাউল করিম আবরার, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি হাবিবুর রহমান মিসবাহ (কুয়াকাটা), ইসলামী আন্দোলন বাংলাদেশ নাঙ্গলকোট উপজেলা সভাপতি মাওলানা বাকি বিল্লাহ, লালমাই উপজেলা সভাপতি মাওলানা গাজী মাসুম খায়ের, ইসলামী যুব আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ সহ-সভাপতি ডাঃ আব্দুল মমিন মজুমদার, মাওলানা নুর ইসলাম মীর প্রমুখ।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন