মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

কিশোরগঞ্জে আসছেন জামায়াতের আমির, প্রস্তুত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা

রকি হাসান, কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি

নির্বাচনী জনসভায় যোগ দিতে আগামীকাল মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জে আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তাঁর আগমনকে ঘিরে জেলাজুড়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এ উপলক্ষে সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ সদর উপজেলার নগুয়া এলাকায় আল ফারুক ট্রাস্ট মিলনায়তনে জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও সাংবাদিক সামছুল আলম সেলিম, কিশোরগঞ্জ সদর শাখা জামায়াতের আমির ক্বারী নজরুল ইসলাম, ফাইজুল হক উজ্জ্বল, জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতারা। এতে জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশ নেন।

সংবাদ সম্মেলনে অধ্যাপক মাওলানা নাজমুল ইসলাম জানান, আগামীকাল সকাল ৯টায় কটিয়াদী সরকারি কলেজ মাঠে ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভা শুরু হবে। সকাল ১০টার দিকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। জনসভা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

তিনি আরও জানান, এ জনসভায় ১১ দলীয় জোটের শরিক বিভিন্ন দলের জেলা ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন। পাশাপাশি কিশোরগঞ্জ জেলার ছয়টি সংসদীয় আসনের ১১ দলীয় জোটের প্রার্থীরাও উপস্থিত থাকবেন।

এর আগে জামায়াত আমিরের আগমন উপলক্ষে আজ সোমবার বাদ আসর শহরের শহীদী মসজিদ থেকে একটি স্বাগত মিছিল বের করা হবে। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বড় বাজার এলাকায় গিয়ে শেষ হওয়ার কথা রয়েছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন