মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

তালা ভেঙ্গে ভাঙচুর: নর্থ বেঙ্গল গেস্ট হাউজ জোরপূর্বক দখলের অভিযোগ

জহুরুল হক জনি, লালমনিরহাট জেলা প্রতিনিধি

লালমনিরহাট শহরের মোগলহাট রেলগেট এলাকায় অবস্থিত ৪০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল গেস্ট হাউজ জোরপূর্বক দখলের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, তালা ভেঙে ভেতরে প্রবেশ করে আসবাবপত্র ও মালামাল তছনছ করা হয়েছে।

প্রতিষ্ঠান সূত্র জানায়, প্রায় ১৩ শতাংশ জমির ওপর নির্মিত পাঁচতলা ভবনটিতে গত ২৮ জানুয়ারি জোরপূর্বক তালা লাগানো হয়। পরে ১ ফেব্রুয়ারি গভীর রাতে তালা ভেঙে কয়েকজন লোক ভেতরে ঢুকে ভাঙচুর চালায়।

এ ঘটনায় গেস্ট হাউজটির ম্যানেজার মুকুট চন্দ্র মোহন্ত লালমনিরহাট সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি আরমান উদ্দিন আহমেদ টুলুর বিরুদ্ধে জোরপূর্বক দখলের অভিযোগ এনেছেন।
প্রতিষ্ঠানটির মূল মালিক এবিএম শরীফ উদ্দিন গত বছরের ১২ ফেব্রুয়ারি মারা গেলে তার স্ত্রী সেলিনা আক্তার বর্তমানে প্রতিষ্ঠানটির দেখভাল করছেন। পরিবারের দাবি, শরীফ উদ্দিনের মৃত্যুর পর তার ছোট ভাই আরমান উদ্দিন আহমেদ টুলু পুরো সম্পত্তি দখলের চেষ্টা চালিয়ে আসছেন।

আইনগত হিস্যা অনুযায়ী, আরমান উদ্দিন আহমেদ টুলু সম্পত্তির ১.৩৪ শতাংশ, নিহত শরীফ উদ্দিনের স্ত্রী ও দুই মেয়ে যৌথভাবে ১০.০৯ শতাংশ, এবং তার দুই বোন প্রত্যেকে ০.৬৬ শতাংশ জমির মালিক

ম্যানেজার মুকুট চন্দ্র মোহন্ত বলেন, গত ছয় মাস ধরে প্রতিষ্ঠানটি বন্ধ থাকার সুযোগে তালা ভেঙে ভেতরে ঢুকে জিনিসপত্র তছনছ করা হয়েছে।

অভিযোগ অস্বীকার করে আরমান উদ্দিন আহমেদ টুলু বলেন, আমি পরিষ্কার-পরিচ্ছন্ন করার জন্য ভেতরে ঢুকেছি।
কোনো ভাঙচুর করিনি। আমার অংশ আছে বলেই আমি সেখানে প্রবেশ করেছি।

এ বিষয়ে লালমনিরহাট সদর থানার ওসি মোহাম্মদ আব্দুল মতিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি।
তদন্ত শুরু হয়েছে, আপাতত উভয় পক্ষকে স্থাপনায় প্রবেশ না করতে বলা হয়েছে।
বিষয়টি আদালতে বিচারাধীন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন