মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

লংগদুতে ধানের শীষের প্রার্থী দীপেন দেওয়ানের জনসংযোগ ও পথসভা অনুষ্ঠিত

তানজুম আরা তামান্না, রাঙ্গামাটি সদর প্রতিনিধি

লংগদু উপজেলার বিভিন্ন ইউনিয়নে ধানের শীষের প্রার্থী জনাব দীপেন দেওয়ান মহোদয়ের জনসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১০টা থেকে ভাইবোনছড়া বাজার থেকে এ কর্মসূচির সূচনা করা হয়। পরে আটারকছড়াছড়া, মাইনী বাজার, গাঁতাছড়া সহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ধারাবাহিকভাবে জনসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী দীপেন দেওয়ান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ৯ম জাতীয় সংসদের সাবেক পদপ্রার্থী মিসেস মৈত্রী চাকমা, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু নাসের চেয়ারম্যান, সহ-সভাপতি সাইফুল ইসলাম পনির, উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেন, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুল বারেক দেওয়ানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

পথসভাগুলোতে বক্তারা ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান এবং জনগণের সঙ্গে মতবিনিময় করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন