মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

লংগদুতে ২৯৯ নং আসনে রিকশা প্রতীকের পক্ষে গণসংযোগ ও পথসভা

মোঃ জাহাঙ্গীর আলম, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী মাওলানা আবু বক্কর ছিদ্দিকের রিক্সা প্রতীকের সমর্থনে রাঙামাটির লংগদু উপজেলায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ৮টা থেকে লংগদু উপজেলার বৈরাগী বাজার চৌরাস্তা, গাউছপুর, গুলশাখালী বাজার, চৌমুহনী বাজার ও রাজনগরসহ উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন নেতাকর্মীরা।

গণসংযোগ ও পথসভায় নেতৃত্ব দেন লংগদু উপজেলা বগাচত্তর ইউনিয়ন আমির ডা. মোহাম্মদ খোকন। বগাচত্তর ইউনিয়নের বাইতুলমাল সম্পাদক মো. খোরশেদ আলমের তত্ত্বাবধানে কর্মসূচি বাস্তবায়িত হয়।

এ সময় উপস্থিত ছিলেন খেলাফতে শ্রমিক মজলিস রাঙামাটি জেলা সভাপতি হাফেজ মো. নুরুল আমিন, বাংলাদেশ খেলাফত মজলিস রাঙামাটি জেলা শাখার সহ-সাধারণ সম্পাদক মাওলানা মুবিন, রাঙামাটি পৌর জামায়াতের সেক্রেটারি হাফেজ আবুল বাসার, খেলাফত মজলিস লংগদু উপজেলা সভাপতি মাওলানা মামুনুর রশীদ।

এছাড়াও উপস্থিত ছিলেন এনসিপি লংগদু উপজেলা সভাপতি মো. রাকিব, লংগদু উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা সিরাজুল ইসলাম, খেলাফত মজলিসের সদস্য মো. আব্দুল আজিজ জুয়েলসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।
পথসভায় বক্তারা বলেন, রিকশা প্রতীকের বিজয়ের মাধ্যমে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

পথসভায় বক্তব্যে রাঙামাটি–২৯৯ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মোহাম্মদ আবু বক্কর ছিদ্দিক বলেন, দেশে বর্তমানে দুর্নীতি, খুন, গুম ও রাহাজানির মতো অপরাধ ব্যাপকভাবে বেড়ে গেছে। এগারো দলীয় জোট রাষ্ট্রক্ষমতায় এলে এসব অপরাধ বন্ধ করে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠন করা হবে।

তিনি আরও বলেন, লংগদু উপজেলার অধিকাংশ মানুষ কৃষি ও মাছ শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহ করেন। নির্বাচিত হলে কৃষকদের জন্য সার, কীটনাশক ও বীজসহ প্রয়োজনীয় কৃষি উপকরণ বিনামূল্যে বিতরণ করা হবে। পাশাপাশি মৎস্যজীবীদের কর্মসংস্থান বৃদ্ধি ও জীবনমান উন্নয়নে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন