মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সন্দ্বীপে নির্বাচনী মাঠে সরব ইসলামি আন্দোলনের প্রার্থী অধ্যাপক আমজাদ হোসাইন।

সন্দীপ প্রতিনিধি
বিরামহীন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত চট্টগ্রাম–৩ (সন্দ্বীপ) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক আমজাদ হোসাইন। নির্বাচনী মাঠে শুরু থেকেই সক্রিয় এই প্রার্থী সাবলীল, যুক্তিনির্ভর ও প্রাঞ্জল বক্তব্যের মাধ্যমে সাধারণ ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছেন।
প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত তিনি ভোটার টু ভোটার গণসংযোগে অংশ নিচ্ছেন। হাট-বাজার, গ্রামাঞ্চল, পাড়া-মহল্লা ও বিভিন্ন জনসমাগমস্থলে সরাসরি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের সুখ-দুঃখের কথা মনোযোগ দিয়ে শুনছেন।
এলাকার উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণমূলক পরিকল্পনা তুলে ধরায় ভোটারদের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।
দানবীর ও সমাজসেবক হিসেবে পরিচিত অধ্যাপক আমজাদ হোসাইন দীর্ঘদিন ধরে শিক্ষা, মানবিক ও সামাজিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। ক্লিন ইমেজ ও সৎ ব্যক্তিত্বের কারণে অল্প সময়ের মধ্যেই তিনি সন্দ্বীপের সর্বস্তরের মানুষের কাছে একজন গ্রহণযোগ্য ও আস্থাভাজন প্রার্থী হিসেবে পরিচিতি লাভ করেছেন।
স্থানীয় রাজনৈতিক মহলের মতে, ধারাবাহিক গণসংযোগ, শালীন আচরণ ও জনবান্ধব বক্তব্য অধ্যাপক আমজাদ হোসাইনকে অন্যান্য প্রার্থীদের থেকে আলাদা করে তুলেছে। নির্বাচনী প্রচারণার প্রতিটি মুহূর্তে মানুষের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার কারণে তার প্রতি ভোটারদের আগ্রহ ও সমর্থন দিন দিন বৃদ্ধি পাচ্ছে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন