ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লায় বিএনপি নেতার মুক্তির দাবিতে মানববন্ধন

মোঃ জামির হোসেন সরকার, কুমিল্লা
কুমিল্লার ৮নং জাফরগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিমকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় গ্রেফতারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি ২০২৫) বিকালে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে স্থানীয় বিএনপি, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, রেজাউল করিম একজন পরিচ্ছন্ন রাজনীতিবিদ। রাজনৈতিক প্রতিহিংসা ও ভিন্নমত দমনের উদ্দেশ্যে তাকে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করা হয়েছে।
রেজাউল করিমের স্ত্রী রিমি আক্তার বলেন, “আমার স্বামী কোনো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে কখনোই জড়িত ছিলেন না। তিনি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। অথচ আজ তাকে প্রতিহিংসার শিকার করে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে। আমাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ তিনি। তার গ্রেফতারের পর আমরা চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছি। ছোট ছোট সন্তানরা প্রতিদিন বাবার জন্য কান্না করছে।” তিনি প্রশাসনের কাছে মিথ্যা মামলা প্রত্যাহার করে স্বামীকে অবিলম্বে মুক্তি দেওয়ার দাবি জানান।
জাফরগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল হেলাল বলেন, “রেজাউল করিমের বিরুদ্ধে দেওয়া মামলা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তার কোনো সম্পৃক্ততা নেই।
মানববন্ধনে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা যুবদলের নির্বাহী সদস্য আমসুদুর রহমান রাসেন, জাফরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: কালাম, ছাত্রদল নেতা মো: ইমন, ওয়ার্ড ছাত্রদল সহ সভাপতি মো: এরশাদ মিয়া, সেচ্ছাসেবক দলের সভাপতি মো: আল হেলাল, রেজাউল করিমের স্ত্রী রিমি আক্তার, মোসাম্মদ নূসরাত জাহানসহ আরও অনেকে।
সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন