মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
ফেনী সদর উপজেলার নাজির রোড এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর খুন ও হত্যাচেষ্টা মামলায় দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, বটি দা ও রক্তমাখা জুতা উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩০ জানুয়ারি ২০২৬ রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে ফেনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নাজির রোড টিকটক গলির মুখে নুর নাহার মঞ্জিলের সামনে এ ঘটনা ঘটে। এ সময় এমরান হোসেন প্রকাশ মারুফ (২০) ধারালো ছুরি দিয়ে মো. মাসুদ হাসান (১৮)-কে এলোপাতাড়ি আঘাত করলে তিনি গুরুতর আহত হন। একই সঙ্গে রাইমান ইসলাম রায়াত (১৮) বটি দা দিয়ে মো. ইফরান হোসেন ইয়াফি (১৯)-কে কুপিয়ে গুরুতর জখম করেন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মো. মাসুদ হাসানকে মৃত ঘোষণা করেন। আহত ইফরান হোসেন ইয়াফিকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় নিহত মাসুদের মা সুমি আক্তার বাদী হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলাটি নং-৬৪/২০২৬, ধারা ৩০২/৩২৬/৩০৭/৩৪ পেনাল কোডে রুজু করা হয়।
মামলা রুজুর পর তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) ওয়ালি উল্যাহ সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে ৩১ জানুয়ারি গভীর রাতে নাজির রোড এলাকা থেকে আসামি রাইমান ইসলাম রায়াতকে এবং একই দিন সকালে ট্রাংক রোড এলাকা থেকে এমরান হোসেন প্রকাশ মারুফকে গ্রেফতার করেন।
জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। এর মধ্যে রাইমান ইসলাম রায়াত বিজ্ঞ আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। পরে তাদের দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি, একটি বটি দা ও এক জোড়া রক্তমাখা প্লাস্টিকের জুতা উদ্ধার করে জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।