মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
সদ্য:প্রয়াত বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জেয়ারত করেছেন চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব প্রার্থী ও সাবেক যুগ্ম আহবায়ক এবং উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আমির হোসেন।
শনিবার (৩ জানুয়ারি) সকালে দেশনেত্রীর সমাধি স্থলে গিয়ে জিয়ারত করেন তিনি।
কবর জেয়ারত ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, বিএনপি নেতা জাফর মিয়া, মাসুদ পারভেজ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।
গত বুধবার (৩১ ডিসেম্বর) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে শায়িত করা হয়। এর আগে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন বিশাল এলাকায় বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা আমির হোসেন বলেন, যিনি সারাজীবন দেশ ও মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন, যাঁর ত্যাগ, সাহস ও নেতৃত্ব এ জাতির ইতিহাসে চিরস্মরণীয়।