মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
সাংবাদিক সমাজের অকৃত্রিম বন্ধু, তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০৩ জানুয়ারি ২০২৬) বাদ যোহর বগুড়া প্রেসক্লাবের নতুন ভবনে ‘সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র উদ্যোগে এই মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিক ইউনিয়ন বগুড়ার শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া বাংলাদেশের গণতন্ত্র রক্ষা ও সাংবাদিক সমাজের উন্নয়নে যে ভূমিকা রেখেছেন, তা চিরস্মরণীয় হয়ে থাকবে। তিনি সবসময় সাংবাদিকদের কল্যাণে কাজ করেছেন এবং গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী ছিলেন।
আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের কল্যাণ কামনা করে মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করা হয়। দোয়া মাহফিলে উপস্থিত সাংবাদিকরা বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।