মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

কিশোরগঞ্জের অষ্টগ্রামে জাতীয় সমাজসেবা দিবস পালিত

শাহিন মিয়া, ‎অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি

প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায় -এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জ জেলার, অষ্টগ্রাম উপজেলায়, জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে।
‎
‎শনিবার (৩ জানুয়ারি) সকালে অষ্টগ্রাম উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে,দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
‎
‎এর পরে উপজেলা সমাজসেবা কার্যালয় সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‎
‎আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল আহাদ, সঞ্চালনায় উপজেলা সমাজকর্মী দ্বীন ইসলাম।
‎
‎এছাড়াও অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন দফতরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,সমাজসেবাকর্মী ও স্বেচ্ছাসেবী সংগঠনেরসদস্য, ঋণগ্রহীতা,সেবাগ্রহীতা, সম্পাদিকা,ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
‎
‎আলোচনা সভায় বক্তারা সমাজসেবার কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রযুক্তির ব্যবহার ও মানবিক মূল্যবোধ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।
‎

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন