মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

চন্দনাইশে ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী এম. এ. হাশেম রাজু

এম হেলাল উদ্দিন নিরব, বিশেষ প্রতিনিধি

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এর নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে মনোনীত হয়েছেন

জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এবং উক্ত আসনের মনোনয়ন প্রত্যাশী এম. এ. হাশেম রাজু।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় সাংগঠনিক শক্তি আরও সুসংহত ও কার্যকর করতে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ এম. এ. হাশেম রাজুকে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব প্রদান করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ ও সাংগঠনিক দক্ষতার কারণে এম. এ. হাশেম রাজুর নেতৃত্বে চট্টগ্রাম-১৪ আসনে নির্বাচন পরিচালনা কার্যক্রম আরও গতিশীল হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন