মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

এলাকাবাসীর সেবা করতে প্রবাস জীবন ছেড়ে নির্বাচন করছি-স্বতন্ত্র প্রার্থী

শাহ্ মো: রেজাউল করিম, পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি

এলাকার মানুষের সেবা করার প্রত্যয়ে দীর্ঘদিনের প্রবাস জীবন ত্যাগ করে নির্বাচনী মাঠে স্বতন্ত্র প্রার্থী খন্দকার শাহিদুল ইসলাম শাহিদ। তিনি রংপুর-৬ পীরগঞ্জ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন পত্র দাখিল করেছেন। তিনি পীরগঞ্জ উপজেলার শানেরহাট ইউপি’র হরিরামসাহাপুর গ্রামের বাসিন্দা।

তিনি স্থানীয় সাংবাদিকদের জানান, বিদেশে থেকেও এলাকার টান কখনো কমেনি, বরং এলাকার মানুষের দুঃখ-কষ্ট কাছ থেকে দেখার ইচ্ছাই তাকে রাজনীতিতে সক্রিয় হতে অনুপ্রাণিত করেছে।

খন্দকার শহিদ বলেন, “প্রবাসে থেকে অর্থ উপার্জন করা যায়, কিন্তু দেশের মানুষের পাশে দাঁড়ানোর তৃপ্তি পাওয়া যায় না। তাই নিজের অভিজ্ঞতা ও সঞ্চিত জ্ঞান কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতেই দেশে ফিরে এসেছি।”

তিনি আরও বলেন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, কর্মসংস্থান সৃষ্টি ও সুশাসন প্রতিষ্ঠা তার নির্বাচনী অঙ্গীকারের প্রধান অংশ। বিশেষ করে তরুণদের কর্মমুখী প্রশিক্ষণ, নারীদের ক্ষমতায়ন এবং দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তোলার ওপর তিনি জোর দেন।

এলাকাবাসীর সঙ্গে মতবিনিময়কালে খন্দকার শাহিদ বলেন, দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে তিনি সাধারণ মানুষের প্রতিনিধি হিসেবে কাজ করতে চান। তার মতে, “স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হলে কারও চাপ ছাড়াই জনগণের স্বার্থে কথা বলতে পারব।”

স্থানীয়রা জানান, প্রবাস ফেরত এই প্রার্থীর উদ্যোগ ও আন্তরিকতা ইতোমধ্যে ভোটারদের মধ্যে আগ্রহ সৃষ্টি করেছে। তারা আশা প্রকাশ করেন, খন্দকার শহিদ নির্বাচিত হলে এলাকার দীর্ঘদিনের সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন