ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার

সারাদেশ

বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান

রাজনীতি

শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা

সারাদেশ

টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর

লাইফস্টাইল

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ দিনাজপুর, স্মৃতিচারণায় শৈশবের শহর

,মোঃ মাফিকুল ইসলাম, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে দিনাজপুরে নেমে এসেছে গভীর শোকের ছায়া। তার শৈশব ও কৈশোরের স্মৃতিবিজড়িত এই শহরের মানুষ আবেগভরে স্মরণ করছেন প্রয়াত নেত্রীকে।

খবরটি ছড়িয়ে পড়ার পর দিনাজপুরের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেন। প্রবীণ বাসিন্দা ও বিশিষ্টজনেরা জানান, দিনাজপুরের পারিবারিক ও সামাজিক পরিবেশ তার ব্যক্তিত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।

প্রয়াণের খবরে স্থানীয়ভাবে শোকসভা, দোয়া মাহফিল ও নীরবতা পালন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও দিনাজপুরের মানুষ স্মৃতিচারণামূলক লেখা ও শোকবার্তা প্রকাশ করছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ । বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন