মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার জেটাগ্রামে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের উদ্যোগে পাঠাগার উদ্বোধন, আলোচনা সভা এবং কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শিক্ষাবান্ধব সমাজ গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এ অনুষ্ঠানটি স্থানীয়ভাবে ব্যাপক সাড়া ফেলেছে।
শুক্রবার ২ জানুয়ারি বিকেলে নাসিরনগর উপজেলার ফার্মগেট বাজার এলাকায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোকর্ণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ শাহীন। তিনি পাঠাগার উদ্বোধন করে বলেন, বইভিত্তিক চর্চাই পারে তরুণ সমাজকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মীর মোশাররফ হোসেন খান, জাহাঙ্গীর রাজা চৌধুরী, আবুল হাশেম চৌধুরী, হুমায়ুন রেজা চৌধুরী, বশির আহমেদ, লোকমান চৌধুরী, এসএম শহীদুল্লাহ ও তাকিউল ইসলাম। অতিথিরা পাঠাগার প্রতিষ্ঠার এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে অতিথিরা বলেন, নিয়মিত বই পড়া ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন খালেদ চৌধুরী, মাহমুদুল হাসান খান, অজিদুর রহমান ও আজাদুর রহমান। তারা বলেন, প্রচেষ্টা যুব ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে শিক্ষা, সামাজিক সচেতনতা ও যুব উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।
বক্তারা একযোগে বলেন, “মাদক নয়, বই হোক বন্ধু, জীবন হোক আনন্দময়” এই স্লোগান বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে। সমাজ থেকে মাদক দূর করে পাঠাগারভিত্তিক সংস্কৃতি গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।