মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
মুন্সিগঞ্জের গজারিয়ায় বালুয়াকান্দি ইউনিয়নের বড় রায়পাড়া যুবদল নেতৃবৃন্দের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৪ টায় ২ শতাধিক শীতার্তদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক এমপি ইপু প্রধান, যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব বেপারির সার্বিক পরিচালনায় এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ আসনের মনোনীত ধানের শীষ প্রার্থী কামরুজ্জামান রতন এর সহধর্মিণী নুরে জান্নাত।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূইয়া, হেলাল উদ্দিন ভূঁইয়া, মহিলা সভানেত্রী রাজিয়া সুলতানা আইভি, এশিয়া লাইন এর জিএম আবুল হোসেন প্রধান, যুবদল নেতা আক্তার হোসেন প্রধান,আকবর চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আপোষহীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল শেষে শীতবস্ত্র বিতরণ করেন তারা। এসময় বেগম খালেদা জিয়ার অতিত রাজনৈতিক ইতিহাস ও মমত্ববোধের কথা তুলে ধরতে গিয়ে আবেগ আপ্লূত হয়ে পড়েন উপস্থিত নেতৃবৃন্দ। সবশেষে, মুন্সিগঞ্জ- ৩ আসনের মনোনীত প্রার্থী কামরুজ্জামান রতনকে ধানের শীষে ভোট দিতে আহবান জানান তারা।