মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
খুলনার পাইকগাছায় পুলিশি অভিযানে ১৪ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার হরিঢালী ইউনিয়নের একটি ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে থেকে তাদের আটক করা হয়।
উপজেলার নগর শ্রীরামপুর গ্রামের হাফিজুল সরদারের ছেলে হামিদুল ইসলাম (১৭) এবং একই গ্রামের বাবলু সরদারের ছেলে রিয়াদ সরদার (২৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে হরিঢালী ইউনিয়নের আব্দুর রহমানের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনের রাস্তায় অভিযান চালায় পুলিশ। এসময় সন্দেহভাজন হিসেবে ওই দুজনকে তল্লাশি করা হলে হামিদুল ইসলামের কাছ থেকে ৮ পিস এবং রিয়াদ সরদারের কাছ থেকে ৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আলতাফ হোসেন জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।