মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপির বিদ্রোহী স্বতন্ত্রসহ চার প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আজ শুক্রবার (২ জানুয়ারি) সকাল ১১টার দিকে জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে যাচাই-বাছাই শেষে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।
তারা হলেন- স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব মো. মহিউদ্দিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) শেখ মো. কামাল হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের মুফতি নূর হোসাইন নূরানী ও বাংলাদেশ লেবার পার্টির প্রার্থী আনিছ মোল্লা।
জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী জানান, স্বতন্ত্র প্রার্থীর ক্ষেত্রে ১ শতাংশ সমর্থনকারী ভোটারের তালিকা দিতে হয়।
সেই ক্ষেত্রে ১০ জন সমর্থনকারী ভোটারের সঙ্গে কথা বলতে গেলে একজন ভোটারকে পাওয়া যায়নি বিধায় স্বতন্ত্র প্রার্থী মো. মহিউদ্দিনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। এছাড়া মামলার তথ্য গোপন করায় বাংলাদেশ খেলাফত মজলিসের নূর হোসাইন নূরানী ও বাংলাদেশ লেবার পার্টির আনিছ মোল্লা এবং মনোনয়নপত্রের সঙ্গে বিভিন্ন তথ্যে সামঞ্জস্য না থাকার কারণে সিপিবির প্রার্থী শেখ মো. কামাল হোসেনের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়েছে।