মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩

নতুন বছরের শুরুতেই পেট্রাপোল বন্দরে যাত্রীদের ওপর অতিরিক্ত ফি, বাড়ল ভোগান্তি

হুমায়ন কবির মিরাজ, বেনাপোল প্রতিনিধি

তুন বছরের প্রথম দিন থেকেই ভারত-বাংলাদেশ স্থলপথে যাতায়াতকারী পাসপোর্টযাত্রীদের জন্য খরচ বেড়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল স্থলবন্দর ব্যবহারকারী যাত্রীদের কাছ থেকে ভারতীয় কর্তৃপক্ষ ২০০ থেকে ৫০০ রুপি পর্যন্ত ‘প্যাসেঞ্জার ইউজার চার্জ’ (পিইউসি) আদায় শুরু করেছে।
ভারত সরকারের অধীনস্থ ল্যান্ড পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (এলপিএআই)-এর সিদ্ধান্ত অনুযায়ী গত ৩০ ডিসেম্বর ২০২৫ তারিখে ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) পেট্রাপোল বন্দরের ম্যানেজার কামলেশ সাইনি স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই ফি কার্যকরের বিষয়টি জানানো হয়।

নির্দেশনা অনুযায়ী, জিএসটিসহ নির্ধারিত যাত্রী পরিষেবা ফি হিসেবে ভারত ও বাংলাদেশের নাগরিকসহ প্রতিবেশী দেশের যাত্রীদের কাছ থেকে ২০০ রুপি এবং তৃতীয় দেশের নাগরিকদের কাছ থেকে ৫০০ রুপি বা ৫ মার্কিন ডলার আদায় করা হচ্ছে। তবে ১০ বছরের কম বয়সী শিশুদের জন্য ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ রুপি। এছাড়া ভারত সরকারের তালিকাভুক্ত কয়েকটি সরকারি দপ্তর ও সংস্থাকে এ ফি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, আধুনিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনে আন্তর্জাতিক যাত্রীসেবার মান উন্নয়ন ও ব্যবস্থাপনাকে আরও গতিশীল করতেই এই চার্জ চালু করা হয়েছে।
এদিকে যাত্রীসেবা সহজ করতে চালু করা হয়েছে ডিজিটাল বুকিং ব্যবস্থা। যাত্রীরা নির্ধারিত ওয়েবসাইট অথবা মোবাইল অ্যাপের মাধ্যমে মোবাইল নম্বর বা ই-মেইল ব্যবহার করে লগইন করে আগাম স্লট বুক করতে পারবেন। অ্যান্ড্রয়েড ও আইওএস—উভয় প্ল্যাটফর্মেই এই অ্যাপ ব্যবহারের সুযোগ থাকছে। পাশাপাশি কিউআর কোড স্ক্যানের মাধ্যমেও রেজিস্ট্রেশনের সুবিধা রাখা হয়েছে।
তবে নতুন এ সিদ্ধান্তে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল ভবনের সামনে ভারতগামী যাত্রী আব্দুর রহিম বলেন, নতুন বছরের শুরুতেই পেট্রাপোল বন্দরে নতুন ট্যাক্স আরোপে সাধারণ পাসপোর্টযাত্রীদের আর্থিক চাপ আরও বেড়েছে। এর আগে বাংলাদেশ সরকার ট্রাভেল ট্যাক্স বাড়িয়ে যাত্রীপ্রতি এক হাজার টাকা এবং পোর্ট ফি ৫৬ টাকা নির্ধারণ করেছে। এর ওপর ভারত সরকারের নতুন ২০০ রুপি ফি বিশেষ করে অসুস্থ, গরিব ও অসহায় মানুষের জন্য বাড়তি বোঝা হয়ে দাঁড়িয়েছে।

ছবি- সংগৃহীত

আরেক যাত্রী রোমানা জানান, নতুন বছরে আমরা আশা করেছিলাম ভারত-বাংলাদেশের মধ্যে ভিসা জটিলতা কমবে এবং ট্যুরিস্ট ভিসাসহ সব ধরনের ভিসা কার্যক্রম স্বাভাবিক হবে। কিন্তু উল্টো নতুন করে অতিরিক্ত ফি আরোপ হওয়ায় হতাশা বেড়েছে।

বিষয়টি নিশ্চিত করে বেনাপোল চেকপোস্ট কাস্টমসের রাজস্ব কর্মকর্তা ফারহাদ হোসেন বলেন, ভারতীয় ল্যান্ড পোর্ট অথরিটি পেট্রাপোল বন্দরে যাত্রীদের কাছ থেকে নতুন করে ‘প্যাসেঞ্জার ইউজার চার্জ’ আদায় করছে বলে আমরা জানতে পেরেছি।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন