মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
পঞ্চগড় সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও গরীব-অসহায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে চাকলাহাট ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের কার্যালয়ে চাকলাহাট সমাজ কল্যাণ যুব সংগঠনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে শীতবস্ত্র তুলে দেন পঞ্চগড় সদর উপজেলা বিএনপির সভাপতি আবু দাউদ প্রধান। এ সময় উপস্থিত ছিলেন চাকলাহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, চাকলাহাট ইউনিয়ন বিএনপির সভাপতি উসমান আলী, চাকলাহাট ইউনিয়ন সমাজকল্যাণ ফেডারেশনের চেয়ারম্যান সহিরুল ইসলাম, চাকলাহাট সমাজ কল্যাণ যুব সংগঠনের সভাপতি আব্দুল খালেক, ওয়ার্ড বিএনপির সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুর রহমান রঞ্জু প্রমুখ।
শীতবস্ত্র বিতরণ শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মাতা, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এলাকার বিভিন্ন শ্রেনী পেশার মানুষেরা উপস্থিত ছিলেন।