ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার
সারাদেশ

ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার
সারাদেশ
বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান
রাজনীতি
শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা
সারাদেশ
টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর
লাইফস্টাইল
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ, চরম অপরিচ্ছন্নতা এবং লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকার অভিযোগে একটি বেসরকারি মেডিকেল সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার বামনী এলাকায় অবস্থিত মেডিনোভা মেডিকেল সেন্টারে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম।
অভিযানকালে পরিদর্শনে দেখা যায়, সেন্টারটির ল্যাবরেটরির রেফ্রিজারেটরে ২০২৪ সালে মেয়াদোত্তীর্ণ রিএজেন্ট সংরক্ষণ করা হয়েছে। এসব রিএজেন্টের গায়ে স্পষ্টভাবে ‘Do not freeze’ লেখা থাকলেও তা ফ্রিজে রাখা ছিল। এছাড়া ডেন্টাল কক্ষে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া যায় এবং পুরো সেন্টারজুড়ে মেডিকেল বর্জ্য ছড়িয়ে থাকায় মারাত্মক অপরিচ্ছন্ন পরিবেশ লক্ষ্য করা হয়।
পরিদর্শনে আরও জানা যায়, প্রতিষ্ঠানটিতে কোনো যোগ্য ল্যাব টেকনিশিয়ান উপস্থিত ছিলেন না এবং সংশ্লিষ্ট নিয়োগপত্রও দেখাতে ব্যর্থ হয় কর্তৃপক্ষ। সবচেয়ে গুরুতর বিষয় হলো, মেডিকেল সেন্টারটির লাইসেন্স ২০২২ সাল থেকে মেয়াদোত্তীর্ণ অবস্থায় রয়েছে।
এসব অনিয়মের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য ও জীবনকে ঝুঁকিতে ফেলার দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মেডিনোভা মেডিকেল সেন্টারকে ১ লাখ টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া বিনতে কাশেম বলেন, “জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে। ইনশাআল্লাহ, এর মাধ্যমে স্বাস্থ্যসেবার মান উন্নত হবে এবং অসাধু প্রতিষ্ঠানগুলোকে নিরস্ত করা সম্ভব হবে।”