মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

মনোনয়ন বাতিলের মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে বাউফলে খেলাফত মজলিসের সংবাদ সম্মেলন

মোঃইমরান হোসাইন বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আইউব বিন মুসার মনোনয়ন বাতিল হয়েছে—এমন মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারের প্রতিবাদে বাউফল উপজেলায় সংবাদ সম্মেলন করেছে খেলাফত মজলিস।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন খেলাফত মজলিস বাউফল উপজেলা শাখার সিনিয়র সভাপতি মাওলানা আবদুল জলিল। এতে উপস্থিত ছিলেন ওলামা বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা ইমাম হোসাইন, মাওলানা কালিমুল্লাহ, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ জাকির হোসাইন সিকদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন খেলাফত মজলিসের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আইউব বিন মুসা।

বক্তারা বলেন, একটি কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে মাওলানা আইউব বিন মুসার মনোনয়ন বাতিল হয়েছে—এমন সম্পূর্ণ মিথ্যা সংবাদ প্রচার করে জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে। বাস্তবে তার মনোনয়ন বৈধ রয়েছে এবং নির্বাচন কমিশন কর্তৃক তা বাতিলের কোনো সিদ্ধান্ত নেই।
তারা আরও বলেন, এ ধরনের অপপ্রচার শুধু একজন প্রার্থীকেই নয়, গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনী পরিবেশকেও প্রশ্নবিদ্ধ করে। অবিলম্বে মিথ্যা সংবাদ প্রত্যাহার করে সংশ্লিষ্ট গণমাধ্যমকে সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান বক্তারা।

সংবাদ সম্মেলন থেকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়, ভবিষ্যতে এ ধরনের মিথ্যা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচার বন্ধ না হলে খেলাফত মজলিস আইনগত ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে।

শেষে দেশবাসীকে গুজবে কান না দিয়ে সত্য ও যাচাইকৃত তথ্যের ওপর বিশ্বাস রাখার আহ্বান জানানো হয়।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন