মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নের বঙ্কিম বাজার এলাকায় ১ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে সংঘটিত মারামারিতে যে ব্যক্তি নিজেকে ‘হামলার শিকার’ হিসেবে উপস্থাপন করছেন, প্রকৃতপক্ষে তিনিই ঘটনাটির সূত্রপাত করেছেন—এমন তথ্য উঠে এসেছে স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদগাঁও বাজার থেকে ফেরার পথে আজিজ মিয়া অপর একটি পক্ষের সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে তিনি উত্তেজিত হয়ে প্রথমে শারীরিকভাবে আঘাত করেন।
এর জের ধরে উভয় পক্ষের মধ্যে ধস্তাধস্তি ও মারামারি সংঘটিত হয়।
স্থানীয়রা আরও জানিয়েছেন, ঘটনাটি পরবর্তীতে ভিন্ন খাতে প্রবাহিত করতে আজিজ মিয়া নিজেকে একতরফাভাবে ‘হামলার শিকার’ হিসেবে প্রচারের চেষ্টা করেন। তবে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, ঘটনার শুরুতেই তারই আগ্রাসী আচরণ পরিস্থিতি উত্তপ্ত করে।
ঘটনার সময় উপস্থিত এক দোকানি বলেন, “বাকবিতণ্ডার এক পর্যায়ে আজিজ মিয়াই আগে হাত তোলে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।”
এ ঘটনায় আজিজ মিয়া আহত হন এবং চিকিৎসা নেন। তবে স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, উভয় পক্ষই কমবেশি আহত হয়েছেন। এলাকা সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই আজিজ মিয়া বিভিন্ন বিষয়ে উত্তেজনা সৃষ্টি করে আসছেন, যার ফলে এর আগেও একাধিকবার অপ্রীতিকর পরিস্থিতি ঘটেছে।
এই বিষয়ে জানতে চাইলে সংশ্লিষ্ট পক্ষের কেউ আনুষ্ঠানিক মন্তব্য দিতে রাজি হননি। পুলিশ ঘটনাটি সম্পর্কে অবগত রয়েছে।
এলাকাবাসী নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন এবং বিভ্রান্তিকর ও একপাক্ষিক তথ্য প্রচার থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন।