ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার
সারাদেশ

ইয়াবাসহ এনসিপি নেতা গ্ৰেপ্তার
সারাদেশ
বন্যা মোকাবিলায় সব মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজের আহ্বান
রাজনীতি
শিক্ষামন্ত্রীর মন্তব্য ঘিরে উত্তাল দেশ, শিক্ষার্থীদের বিক্ষোভে দুঃখ প্রকাশ ও পুনঃপরীক্ষার ঘোষণা
সারাদেশ
টাঙ্গাইলের শাড়ি দেশ ও বিদেশে রয়েছে বেশ কদর
লাইফস্টাইল
ঠাকুরগাঁওয়ের ভুল্লী থানার বালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেল ৪টায় বালিয়া ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মো. নাজিমুল ইসলাম লাল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. কামরুজ্জামান কামু, বালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মো. ইদ্রিস আলী।
এ ছাড়া উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুর ইসলাম ও মো. লিয়াকত আলী লিটন, সাংগঠনিক সম্পাদক মো. মোতাহার হোসেন, যুবদলের সভাপতি মো. রইসুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আব্দুল গফুর, কৃষক দলের সভাপতি মো. নবিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মোখলেছুর রহমান, ওলামা দলের আহ্বায়ক মো. আবু হাসান ও সদস্যসচিব মাওলানা মোহাম্মদ মাসুদ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. লুৎফর রহমান বাবু ও সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, ছাত্রদলের সভাপতি মো. মখছেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. ফেরদৌসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
দোয়া মাহফিল ও আলোচনা সভায় বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তাঁর মৃত্যুতে দেশ এক অভিজ্ঞ ও আপসহীন নেতৃত্বকে হারিয়েছে। বক্তারা তাঁর রুহের মাগফিরাত কামনা করেন এবং জান্নাতুল ফেরদাউস নসিবের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
এ সময় বক্তারা দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে বিএনপিকে সংগঠিত ও শক্তিশালী করার আহ্বান জানান। ব্যক্তিগত মতভেদ ভুলে একসঙ্গে কাজ করলে ঠাকুরগাঁওয়ের তিনটি আসনেই আসন্ন জাতীয় নির্বাচনে বিজয় নিশ্চিত করা সম্ভব হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া বলেন, ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে বিএনপির বিজয় নিশ্চিত করতে হবে। তিনি তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সম্পৃক্ততা বাড়িয়ে জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
সবশেষে মাওলানা কাজী মো. মখলেছুর রহমান দোয়া পরিচালনা করেন।