মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

পটুয়াখালী-২ (বাউফল) আসনে অধ্যাপক আইয়ুব বিন মুসার মনোনয়ন ফরম বৈধ ঘোষণা

মোঃ ইমরান হোসাইন, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ উপলক্ষে পটুয়াখালী-২ (বাউফল) সংসদীয় আসনে খেলাফত মজলিসের প্রার্থী অধ্যাপক আইয়ুব বিন মুসার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। তার নির্বাচনী প্রতীক দেয়ালঘড়ি।

১ জানুয়ারি, বৃহস্পতিবার ২০২৬ পটুয়াখালী জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ের হলরুমে অনুষ্ঠিত মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে এ ঘোষণা দেওয়া হয়। বাছাই শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, দাখিলকৃত কাগজপত্রে কোনো প্রকার ত্রুটি না থাকায় অধ্যাপক আইয়ুব বিন মুসার মনোনয়নপত্র বৈধ হিসেবে গ্রহণ করা হয়েছে।

মনোনয়নপত্র বৈধ ঘোষণার খবরে খেলাফত মজলিসের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। তারা সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে প্রার্থীদের নির্বাচনী তৎপরতা ক্রমেই জোরদার হচ্ছে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন