মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে গিয়ে দুর্ঘটনায় নিহত নিরবের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।
আজ ( ১/১/২০২৬) জোহর নামাজের পর বড় ডালিমা মুন্সিবাড়িতে মরহুম নিরবের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
জানাজা নামাজে উপস্থিত ছিলেন বিএনপির দলীয় প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা জননেতা জনাব শহিদুল আলম তালুকদার। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ।
এছাড়াও জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ। তার সঙ্গে বাউফল উপজেলার বিভিন্ন স্তরের জামায়াতের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।

জানাজা শেষে মরহুম নিরবকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।