মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

মোরেলগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি, মাসুম সভাপতি বাপ্পা সম্পাদক

তানভীর সোহেল, বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের মোরেলগঞ্জ প্রেসক্লবের বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মশিউর রহমান মাসুম (দৈনিক খুলনা গেজেট) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জামাল হোসেন বাপ্পা (দৈনিক কালের কণ্ঠ,জিটিভি ও ঢাকা মেইল)

বৃহস্পতিবার(১লা জানুয়ারী) নতুন কমিটির কাছে দায়িত্ব হস্থান্তর করেন সাবেক সভাপতি ও নির্বাচন কমিশনার এইচ এম মইনুল ইসলাম ও সাবেক সাধানর সম্পাদক গনেশ পাল।

এর আগে ৩১ ডিসেম্বর, বুধবার সন্ধ্যায় প্রেসক্লাবে এক সভায় প্রধান নির্বাচন কমিশনার সাবেক সভাপতি এইচ এম মইনুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নাম ঘোষণা করেন।

নবগঠিত এ কমিটির অন্যান্য নেতৃবৃন্দরা হলেন, সহ-সভাপতি মো: মিজানুর রহমান (দৈনিক নয়াদিগন্ত), সহ-সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান ‍নিয়াজ (দৈনিক সংগ্রাম), অর্থ ও দপ্তর সম্পাদক শেফালী আক্তার রাখি (বাংলাদেশ বুলেটিন), কার্যনির্বাহী সদস্য এইচ এম মইনুল ইসলাম (দৈনিক আমার সংবাদ ও ইটিভি) ও মেহেদী হাসান লিপন (দৈনিক ইত্তেফাক)

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন