মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

হ্যান্ডসেট নিবন্ধন বাধ্যতামূলক করায় মোবাইল ব্যবসায়ীদের ক্ষোভ, বিটিআরসি ভবনে হামলা

সকালের বার্তা ডেস্ক

মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধন বাধ্যতামূলক করার অংশ হিসেবে চালু হওয়া ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর)-এর প্রতিবাদে আজ রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত বিটিআরসি কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালিয়েছেন মোবাইল ব্যবসায়ীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের দিকে বিক্ষুব্ধ ব্যবসায়ীরা হঠাৎ করেই কার্যালয়ের সামনে জড়ো হয়ে ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুর শুরু করেন। উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনী, পুলিশ, কোস্টগার্ড ও আনসারসহ বিপুল আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।
তেজগাঁও বিভাগের উপ-কমিশনার ইবনে মিজান বলেন, “বিক্ষুব্ধরা আকস্মিকভাবে হামলা চালাচ্ছে। আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করছি।”
সরকারের অভিযোগ, এই ব্যবসায়ীদের একটি অংশ অবৈধ রুটে কর ফাঁকি দিয়ে নিম্নমানের, ক্লোনড, ব্যবহৃত ও পুরনো মোবাইল ফোন দেশে বাজারজাত করছে। কর ফাঁকি রোধ এবং অবৈধ হ্যান্ডসেট ব্যবহার বন্ধ করার লক্ষ্যে এনইআইআর ব্যবস্থা কার্যকর করা হয়েছে।
এনইআইআর চালু হলে কেবল সরকার অনুমোদিত ও বৈধভাবে নিবন্ধিত হ্যান্ডসেটই দেশের নেটওয়ার্কে ব্যবহার করা যাবে। তবে বর্তমানে নেটওয়ার্কে চলমান ফোনগুলো বন্ধ করা হবে না।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন