মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

২৫,কুড়িগ্রাম-১ আসনে ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা

আসাদুজ্জামান আসাদ, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫ কুড়িগ্রাম-১ আসনে প্রতিদ্বন্দ্বিতার মাঠে থাকা ছয় প্রার্থীর দাখিল করা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা।

আজ ১ জানুয়ারি ২০২৬ তারিখে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাচাই-বাছাই শেষে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান ছয় প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। এ আসনে মোট ছয়জন প্রার্থী মনোনয়ন জমা দিলেও যাচাই-বাছাইয়ে কারো মনোনয়ন বাতিল হয়নি।

বৈধ ঘোষিত প্রার্থীরা হলেন,
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী সাইফুর রহমান রানা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী হারিসুল বারী রনি,
গণ অধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা, জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজুর রহমান, এবং জাকের পার্টির প্রার্থী আব্দুল হাই সরকার।

রিটার্নিং কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান বলেন,
“নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী আইনগত সব দিক যাচাই করে দেখা হয়েছে। প্রার্থীদের কাগজপত্র সঠিক থাকায় সব মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।”

মনোনয়নপত্র বৈধ ঘোষণার মধ্য দিয়ে কুড়িগ্রাম-১ আসনে নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা আরও স্পষ্ট হয়েছে। ইতোমধ্যে প্রার্থীদের সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহার শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে শুরু হবে নির্বাচনী প্রচারণা।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন