মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
আজ ১ লা জানুয়ারি ২০২৬ রোজ বৃহস্পতিবার কুচিয়ামোড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার এবতেদায়ী প্রথম শ্রেণি থেকে দাখিল নবম শ্রেণি পর্যন্ত ২০২৬ ইং সনের, সরকারের নতুন বই ছাত্র ছাত্রীদের হাতে তুলে দেন, অত্র প্রতিষ্টানের অধ্যক্ষ মাওলানা আবু ইকবাল মোহাম্মদ ইসমাইল,ও উপাধ্যক্ষ মাওলানা আফজালুল হোছাইন সহ সহকারী অধ্যাপক,প্রভাষক,সকল সহকারী শিক্ষক,কর্মচারীবৃন্ধ উপস্থিত ছিলেন ।

এবং বই বিতরন শেষে অধ্যক্ষ মহোদয়,
কুচিয়ামোড়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে, ছাত্র /ছাত্রী সহ সকলকে নতুন বছরের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
বছরের প্রথম দিনে ছাত্র ছাত্রীদের কাছে বই পৌছে দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানান।
অপরদিকে, ৬ষ্ট শ্রেণীর ছাত্র তামিম ও ৯ম শ্রেণীর ছাত্রী ফাইজাকে আমাদের পক্ষ থেকে প্রশ্ন করা হয় যে, বছরের প্রথম দিনে তোমার কাছে নতুন বই পেয়ে কেমন লাগছে? ছাত্র তামিম উত্তরে বলেন, ইনশাআল্লাহ আমি নতুন বই পেয়ে খুব আনন্দিত কেননা আমরা সঠিক সময়ে বই পেলে নির্দিষ্ট সময়ে সিলেবাস সম্পুর্ন করে পরীক্ষা দিতে অসুবিধা হয়না। অপরদিকে ছাত্রী ফাইজা উত্তরে বলেন, মাননীয় সরকারকে অসংখ্য ধন্যবাদ ও কৃতঙ্গতা প্রকাশ করছি আমাদেরকে বছরের নতুন দিনে বই পৌঁছে দেওয়ার জন্য।
একইভাবে খোজ নিয়ে দেখা যায় চরফ্যাশন উপজেলার প্রায়ই মাদ্রাসা ও স্কুলে বছরের নতুন দিনে বই ছাত্র ছাত্রীদের হাতে তুলে দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন।