মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
নতুন বছরের প্রথম দিনেই ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই তুলে দেওয়া হয়েছে। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক দিবস পালিত হওয়ায় এবার বই উৎসবের কোনো আনুষ্ঠানিক আয়োজন করা হয়নি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল থেকেই জেলার বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে এসে নতুন বই সংগ্রহ করে শিক্ষার্থীরা। বছরের শুরুতেই নতুন বই হাতে পেয়ে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে তারা।
জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জুলফিকার হোসেন জানান, ব্রাহ্মণবাড়িয়া জেলায় স্কুল, মাদরাসা, কারিগরি ও ইংরেজি ভার্সন মিলিয়ে মোট পাঠ্যবইয়ের চাহিদা ছিল ৩৫ লাখ ১৮ হাজার ৭২০টি। এর মধ্যে এ পর্যন্ত পাওয়া গেছে ২৪ লাখ ৫৩ হাজার ১৩০টি বই। বর্তমানে বই বিতরণের হার দাঁড়িয়েছে ৯১ দশমিক ৬৬ শতাংশ।
তিনি আরও জানান, আগামী ১৫ জানুয়ারির মধ্যেই জেলার সব শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ বই বিতরণ কার্যক্রম সম্পন্ন করা হবে। নতুন বই পেয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে সন্তোষ ও স্বস্তি লক্ষ্য করা গেছে।