মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

দেবীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজে বই বিতরন উৎসব

একেএম বজলুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে সারা দেশের ন্যায় বই বিতরন উৎসব পালন করা হয়েছে। ১ জানুয়ারি সকালে স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে এ বই বিতরনের আয়োজন করা হয়। দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ
হেলাল উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরনের উদ্ধোধন করেন।

এসময় দেবীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু, দেবীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায়, পঞ্চগড় প্রেসক্লাবের সদস্য একেএম বজলুর রহমান, দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের

ইংরেজি বিভাগের বিভাগের প্রধান রাফিউদ্দারাজাত,
অতিথি শিক্ষক ও এনএন সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ঈতিশ চন্দ্র রায়, গনিত বিভাগের প্রধান
আব্দুর রহিম, বাংলা বিভাগের প্রধান অজয় চন্দ্র সিনহা, ফার্ম মেশিনারিজ ট্রেডের সাইফুল ইসলাম, ইলেকট্রনিক্যাল ট্রেডের মান্না হকসহ স্কুল এন্ড কলেজের বিভিন্ন শিক্ষক কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বই বিতরন উৎসবে স্কুল এন্ড কলেজ ও বিভিন্ন ট্রেডের প্রায় ৮ শতাধিক শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের নতুন বই প্রদান করা হয়।
দেবীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেনীতে ও ফার্ম মেশিনারিজ, ইলেকট্রিক্যালসহ চারটি ট্রেডে প্রায় ৮ শতাধিক শিক্ষার্থী পড়াশোনা করছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন