মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে কেন্দ্র করে মানিকগঞ্জের ঘিওর উপজেলার ২নং সিংজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে জোর আলোচনা চলছে। এই পদের হেভিওয়েট সম্ভাব্য প্রার্থীদের দৌড়ে শক্ত অবস্থানে রয়েছেন ঘিওর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ তাজুল ইসলাম তারেক। তাঁর পক্ষে সাধারণ মানুষের মাঝে দিন দিন গণজোয়ার সৃষ্টি হচ্ছে বলে জানা গেছে।
মোহাম্মদ তাজুল ইসলাম তারেক এক ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সন্তান। তাঁর রক্তে রয়েছে জনসেবা ও রাজনীতির আদর্শ। তিনি ২নং সিংজুরী ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট ও সফল চেয়ারম্যান মরহুম আলহাজ্ব মৌলভী আব্দুস সাত্তারের নাতি। এছাড়া তাঁর পিতা জনাব মোঃ আবু তায়েবও এই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সিংজুরি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
পারিবারিকভাবেই এই পরিবারটি সিংজুরি অঞ্চলের মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছে।
রাজনৈতিক পরিবারের সন্তান হওয়ার পাশাপাশি তাজুল ইসলাম তারেক দীর্ঘদিন ধরে রাজপথে দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। বর্তমানে তিনি ঘিওর উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক দায়িত্ব সততা ও নিষ্ঠার সাথে পালন করছেন। এলাকার তরুণ সমাজ ও সাধারণ মানুষ মনে করছেন, তাঁর মতো একজন তরুণ, শিক্ষিত এবং পরীক্ষিত রাজনৈতিক ব্যক্তিত্ব চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলে সিংজুরী ইউনিয়ন আরও গতিশীল ও জনকল্যাণমুখী একটি পরিষদে রূপ নেবে।
এলাকায় সাধারণ ভোটারদের সাথে কথা বলে জানা যায়, আসন্ন নির্বাচনকে ঘিরে তারেকের পক্ষে তরুণ ও প্রবীণ ভোটারদের মাঝে এক অভূতপূর্ব জাগরণ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে।