মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

মুরাদনগরের কোম্পানীগঞ্জে প্রকাশ্য দিবালোকে স্ত্রীকে হত্যা করে পালালেন স্বামী

মোঃ রাজিব মিয়া মুরাদনগর উপজেলা প্রতিনিধি 

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে প্রকাশ্য দিবালোকে সোখিয়া বেগম (৩৫) নামে এক নারীকে হত্যা করে পালিয়ে গেছেন তাঁর স্বামী শরীফ। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে জনসমাগমপূর্ণ বাজারে এ

হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ সময় বাজারে হাজারো মানুষের উপস্থিতি থাকলেও হত্যাকাণ্ডের পর নির্বিঘ্নে পালিয়ে যান অভিযুক্ত স্বামী।

নিহত সোখিয়া বেগম দেবিদ্বার উপজেলার বিনাইপাড় গ্রামের একটি বাড়িতে ভাড়া থাকতেন। তাঁর ১০ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। তিনি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন। অন্যদিকে, তাঁর স্বামী শরীফ মাদকাসক্ত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছুদিন আগে সোখিয়া বেগম ও শরীফের মধ্যে বৈবাহিক বিচ্ছেদ ঘটে। বিচ্ছেদের পর থেকেই তাঁদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। এরই জেরে সোমবার দুপুরে কোম্পানীগঞ্জ বাজারে সোখিয়া বেগমকে হত্যা করা হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনার পরপরই অভিযুক্ত শরীফ পালিয়ে যান।

প্রকাশ্য দিবালোকে জনসমাগমপূর্ণ বাজারে এমন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন মুরাদনগর থানার সার্কেল অফিসার কামরুজ্জামান এবং মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। পরে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। প্রাথমিকভাবে হত্যাকারীকে শনাক্ত করা হয়েছে। আসামিকে গ্রেপ্তার না করা পর্যন্ত পুলিশের কার্যক্রম চলমান থাকবে।”

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন