মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩

ঘিওর সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হওয়ার ঘোষণা দিলেন মীর মুকুল

মানিকগঞ্জ প্রতিনিধি:

এলাকাবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা; ওয়ার্ডের উন্নয়ন ও জনসেবায় কাজ করার প্রত্যয়
মানিকগঞ্জের ঘিওর সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে নিজের প্রার্থিতা ঘোষণা দিয়েছেন মীর মুকুল।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করে তিনি বলেন, এলাকার যেকোনো সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নমূলক পরামর্শ নিয়ে তিনি ওয়ার্ডবাসীর পাশে থাকতে চান।
মীর মুকুল আরও বলেন, এলাকার মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে চান তিনি। এ জন্য ৯ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।
রাজনৈতিক পরিচয়ে মীর মুকুল ঘিওর উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এবং ঘিওর সদর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
আসন্ন নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা নিয়ে তিনি এলাকাবাসীর সঙ্গে যোগাযোগ ও মতবিনিময় করছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন