মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
গাইবান্ধার সুন্দরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, দেশাত্মবোধক গানের আসর এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
(৭- নভেম্বর) শনিবার সকালে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সুন্দরগঞ্জ উপজেলা অডিটোরিয়াম হলে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈফফাত জাহান তুলি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুন্দরগঞ্জ গাইবান্ধা ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহরাব আল আকাশ
সহকারী কমিশনার (ভূমি), সেলিম রেজা, অফিসার ইনচার্জ সুন্দরগঞ্জ থানা, বাবুল আহাম্মেদ আহ্বায়ক সুন্দরগঞ্জ উপজেলা বিএনপি, ইফতেখার হোসেন পপেল যুগ্ম আহবায়ক পৌর বিএনপি, তাজুল ইসলাম আহ্বায়ক সুন্দরগঞ্জ উপজেলা আমার বাংলাদেশ পার্টি। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক তাৎপর্য, জাতীয় জীবনে বিপ্লব ও সংহতির গুরুত্ব এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় ঐক্যবদ্ধ থাকার ওপর গুরুত্বারোপ করেন।
আলোচনা সভা শেষে দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বক্তারা বলেন, দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করতে এ ধরনের দিবস উদযাপন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। জাতীয় ঐক্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে সবাইকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানটি সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়।