মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

পরিবেশ রক্ষায় ছাড় নয়, কুষ্টিয়ায় অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর।

সকালের বার্তা ডেস্ক

তানভীর আজাদ, কুষ্টিয়া প্রতিনিধি | সকালের বার্তা।

পরিবেশ দূষণ রোধে অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পরিবেশ অধিদপ্তর। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া সদর উপজেলার কীর্তিনগর ও ইমানপুর এলাকায় অভিযান চালিয়ে ‘মেসার্স ফাইভ স্টার ব্রিকস’ নামের একটি অবৈধ ইটভাটার কিলন ও চিমনি এক্সকাভেটর দিয়ে সম্পূর্ণ ভেঙে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। একই সঙ্গে ইটভাটাটির সব কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উদ্যোগে চলতি ইটভাটা মৌসুমে চতুর্থবারের মতো এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে বিচারিক দায়িত্ব পালন করেন কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মোঃ জাকিউল আলম।

অভিযানে প্রধান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, কুষ্টিয়া জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ এমদাদুল হক। প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক শোয়াইব মোহাম্মদ শোয়েব। এ সময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরাও অভিযানে অংশ নেন।

অভিযান চলাকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতা করেন কুষ্টিয়া পুলিশ বিভাগ, এসআরবি-১২ এবং জেলা আনসার ব্যাটালিয়নের সদস্যরা।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষা, বায়ুদূষণ নিয়ন্ত্রণ এবং অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পরিবেশের ভারসাম্য রক্ষা ও জনস্বাস্থ্য সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে প্রশাসনের এমন কঠোর পদক্ষেপকে গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করছেন সচেতন মহল।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন