মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সুন্দরগঞ্জে ২০টি অবৈধ জাল জব্দ

সকালের বার্তা ডেস্ক

খায়রুল আলম নয়ন

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার সুন্দরগঞ্জে নিষিদ্ধ চায়না-দুয়ারী ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২০টি জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২ নভেম্বর) দুপুরে উপজেলার তারাপুর ইউনিয়নের ‘ধর মানষের ছড়া’ নামক জলমহালে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনুমানিক ১ হাজার ২’শ মিটার দৈর্ঘ্যের ১৯টি চায়না-দুয়ারী জাল এবং ১০০ মিটার দৈর্ঘ্যের একটি কারেন্ট জাল জব্দ করা হয়।

এছাড়াও মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০-এর ৫ ধারা অনুযায়ী অভিযুক্ত এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আহরাব আল আকাশ।

এ বিষয়ে সুন্দরগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা কৃষিবিদ মাধব রায় বলেন, “মৎস্যসম্পদ রক্ষা ও প্রাকৃতিক জলজ পরিবেশের ভারসাম্য বজায় রাখতে নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কেউ অবৈধ জাল ব্যবহার করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন