মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
মোহাম্মদ আরমান, স্টাফ রিপোর্টার
জামালপুরের বকশীগঞ্জে মোটরসাইকেল ও কভারভ্যানের মুখোমুখি সংঘর্ষে আপন (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় শাকিব মিয়া (১৮) নামে আরও এক তরুণ গুরুতর আহত হয়েছেন।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বকশীগঞ্জ উপজেলার দত্তেরচর এলাকায় জামালপুর-রাজিবপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আপন উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের যদুরচর গ্রামের ইয়াহিয়ার ছেলে। আহত শাকিব মিয়া একই গ্রামের মিনারুল হকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় একটি পালসার মোটরসাইকেলে আপন ও শাকিব যাচ্ছিলেন। পথে দত্তেরচর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি কভারভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক আপনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত শাকিবকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও কভারভ্যান হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে। তবে কভারভ্যানের চালক পালিয়ে গেছেন।
বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, ঘটনাটি হাইওয়ে থানাকে জানানো হয়েছে। বিষয়টি তারাই দেখবে।