মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
জুলাই গণ–অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জন নিহত হওয়ার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। একই মামলায় কুষ্টিয়া জেলা ও পৌর আওয়ামী লীগের আরও তিন নেতাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। বিচারিক প্যানেলের অপর দুই সদস্য ছিলেন বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি হলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা।
মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণ–অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় আন্দোলনকারীদের দমনে সহিংসতা, হত্যার নির্দেশ ও ষড়যন্ত্রের সঙ্গে আসামিদের সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছিল। এ ঘটনায় তাঁদের বিরুদ্ধে মোট তিনটি অভিযোগ গঠন করা হয়।
মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের দিন ধার্য করা হয়েছিল। বৃহস্পতিবার সেই রায় ঘোষণা করেন ট্রাইব্যুনাল।
মামলার চার আসামি আদালতে অনুপস্থিত থাকায় তাঁদের বিরুদ্ধে অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম পরিচালিত হয়। বিচারিক কার্যক্রম শেষে ট্রাইব্যুনাল তাঁদের সাজা ঘোষণা করেন ।
কুষ্টিয়ায় জুলাই গণ–অভ্যুত্থানের সময় ছয়জন নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে করা এ মামলার রায় সংশ্লিষ্ট বিচারপ্রক্রিয়ায় একটি গুরুত্বপূর্ণ ঘটনা।