মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
বিশ্ব হাত ধোয়া দিবস ২০২৬ উপলক্ষে টাঙ্গাইলের সখিপুরে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। শিক্ষার্থীদের মধ্যে সঠিক নিয়মে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বুধবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় সখিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সখিপুর উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে এবং বাসা ফাউন্ডেশন ও ওয়াটারএইড বাংলাদেশের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এবারের বিশ্ব হাত ধোয়া দিবসের প্রতিপাদ্য ছিল ‘Be a Handwashing Hero’—‘হাত ধোয়ার নায়ক হোন’।
সখিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি এম. আর. বি. হাসেমের সভাপতিত্বে এবং বাসা ফাউন্ডেশনের প্রজেক্ট কো-অর্ডিনেটর হারাধন দেবের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সখিপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাছুদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, সখিপুরের সহকারী প্রকৌশলী মোঃ বাহার উদ্দিন, সখিপুর মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কে. বি. এম. খলিলুর রহমান, সখিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা আখতার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মো. খাইরুল ইসলাম এবং বাসা ফাউন্ডেশনের প্ল্যান্ট সুপারভাইজার নিরাঞ্জন চন্দ্র বিশ্বাস।
এ ছাড়া অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে আয়োজিত র্যালি ও হাত ধোয়া প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়ার পদ্ধতি তুলে ধরা হয়। একই সঙ্গে খাবার গ্রহণের আগে ও শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব, ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বিভিন্ন রোগের সংক্রমণ প্রতিরোধে হাত ধোয়ার প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতন করা হয়।