মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

সখিপুরে আল-আজহার ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমির উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন

মোঃ মেরাজ শিকদার, বিশেষ প্রতিনিধি টাঙ্গাইল 

টাঙ্গাইলের সখিপুরে ‘আল-আজহার ইন্টারন্যাশনাল ইসলামিক একাডেমি’র উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) সখিপুর প্রেসক্লাবে আয়োজিত এ সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, লক্ষ্য ও পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়।

সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের সখিপুর শাখার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ সিয়াম আহমেদ আল আজহারী একাডেমির বিভিন্ন দিক সাংবাদিকদের সামনে উপস্থাপন করেন। তিনি বর্তমানে মিশরের কায়রোতে অবস্থিত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাশাপাশি তিনি আরটিভি ও দেশ টিভির ইসলামিক আলোচক হিসেবে পরিচিত।

তিনি জানান, মিশরের আন্তর্জাতিক শায়খদের সরাসরি তত্ত্বাবধানে একাডেমির শিক্ষা কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মানসম্মত ইসলামিক শিক্ষাদান এবং ধর্মীয় জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামিক স্কলারশিপপ্রাপ্ত মাওলানা নাসির উদ্দিন আজহারী। তিনি কায়রো, মিশরের একজন আন্তর্জাতিক ইসলামিক স্কলার।

এ সময় বক্তারা ইসলামিক শিক্ষার প্রসার, ধর্মীয় জ্ঞানের বিকাশ এবং শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক শিক্ষায় গড়ে তোলার গুরুত্ব তুলে ধরেন।

সখিপুরে এ ধরনের একটি শিক্ষাপ্রতিষ্ঠানের যাত্রা স্থানীয় শিক্ষার্থীদের জন্য ইসলামিক শিক্ষার নতুন সুযোগ সৃষ্টি করবে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন