মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী

সারাদেশ

কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি

রাজনীতি

বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ

সারাদেশ

জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি

জেলার সংবাদ

প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩

ভোলায় ৬ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, সাহসী অভিযানে প্রশংসায় ভাসছেন এসআই সাইফুল ইসলাম

মোঃ সবুজ ভোলা জেলা প্রতিনিধি

ভোলা সদর উপজেলার ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের বিশেষ অভিযানে ৬ কেজি অবৈধ গাঁজাসহ হাসনাইন ওরফে নাইম (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২১ অক্টোবর ২০২৬) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে ভোলা সদর মডেল থানাধীন পূর্ব ইলিশা ইউনিয়নের কালুপুর এলাকায় ইলিশা-লক্ষ্মীপুর লঞ্চঘাটসংলগ্ন নয়নের দোকানের সামনে পাকা সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই (নিঃ) মো. সাইফুল ইসলাম ও তাঁর সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে হাসনাইন ওরফে নাইমকে ৬ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত হাসনাইন ওরফে নাইম (৩৫) ভোলা জেলার তজুমদ্দিন থানাধীন শম্ভুপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের গোলকপুর গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম নাজিম এবং মাতার নাম বিবি কুলসুম।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মাদক নির্মূল ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখতে জেলা পুলিশের এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

সম্পাদক ও প্রকাশকঃ মোঃ জাহিদুর রহমান জাহিদ ।। মোবাইলঃ ০১৯৩৪-৯৪৮৩১৭। বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ ঢুলিভিটা, ধামরাই, ঢাকা

প্রিন্ট করুন