মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ

মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী
সারাদেশ
কুরআন শিক্ষাকে উৎসাহিত করতে কাজ করবে সরকার : রাষ্ট্রপতি
রাজনীতি
বদলি-সংযুক্তির পর যোগদান করা শিক্ষকদের তথ্য আইপিইএমআইএসে হালনাগাদের নির্দেশ
সারাদেশ
জেলেদের জীবিকার সংকট ঘুচাতে খাদ্য সহায়তা দিচ্ছে সরকার: আবু সুফিয়ান এমপি
জেলার সংবাদ
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ৪ নম্বর কৈয়ারবিল ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মাঝে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে উন্নয়ন সংস্থা ‘কোস্ট ফাউন্ডেশন’। অগ্নিকাণ্ডে বসতভিটা ও সম্বল হারিয়ে খোলা আকাশের নিচে দিনাতিপাত করা পরিবারগুলোর জরুরি পুনর্বাসনের লক্ষ্যে এই নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
আজ বুধবার (২১ অক্টোবর ২০২৬) আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত ১৩টি পরিবারের মাঝে এই অনুদানের অর্থ হস্তান্তর করা হয়।
উল্লেখ্য, গত ১৭ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ (শনিবার) রাত আনুমানিক ১১টার দিকে কৈয়ারবিল ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তে লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ১৩টি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়। পরনের কাপড় ছাড়া আর কিছুই রক্ষা করতে পারেননি তারা। আচমকা এই দুর্যোগে সর্বস্ব হারিয়ে চরম কষ্টে দিন কাটাচ্ছিল পরিবারগুলো।
ঘটনার পরপরই কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরীর দিকনির্দেশনায় দ্রুত সহায়তার উদ্যোগ নেওয়া হয়। আজ অনুষ্ঠিত সহায়তা প্রদান অনুষ্ঠানে সংস্থার আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম এবং আঞ্চলিক কর্মসূচি সমন্বয়কারী মো: আয়ুব আলী ক্ষতিগ্রস্তদের হাতে এই অনুদান তুলে দেন।
বিতরণকালে স্থানীয় জনপ্রতিনিধি, ফায়ার সার্ভিস কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন ৪নং কৈয়ারবিল ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম, ১নং ওয়ার্ডের ইউপি সদস্য নেজাম উদ্দীন, ১, ২ ও ৩নং সংরক্ষিত ওয়ার্ডের মহিলা ইউপি সদস্য ফরিদা বেগম, প্যানেল চেয়ারম্যান কফিল উদ্দীন এবং কুতুবদিয়া ফায়ার সার্ভিস কর্মকর্তা মিজবাহ উদ্দীন, মো: শাহজালাল ও ওয়াহিদুল ইসলাম।
এছাড়াও কোস্ট ফাউন্ডেশনের পক্ষে এলাকা ব্যবস্থাপক মো: আজিম, শাখা ব্যবস্থাপক মো: কুতুব উদ্দিন, মনছুর আলম এবং লজিস্টিক অফিসার জুলফিকার হোছাইনসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অগ্নিকাণ্ডে সহায় সম্বল হারানো যেসকল পরিবারের মাঝে অনুদান প্রদান করা হয় তারা হলেন— হাফেজা উমর কাদের, আব্দুল কাদের, সেবুল কাদের, রুহুল কাদের, নুরুল কাদের, মোহছেনা বেগম, মোবারক হোসেন, আইয়ুব আলী, সিরাজুল ইসলাম, গিয়াস উদ্দীন, জালাল আহমদ, আব্দুল হামিদ এবং মোহাম্মদ রফিক।
অনুদান বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, “প্রাকৃতিক কিংবা মানবসৃষ্ট যে কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়বদ্ধতা। সহমর্মিতার এই হাত বাড়িয়ে দেওয়ার মাধ্যমেই ক্ষতিগ্রস্ত মানুষগুলো আবার ঘুরে দাঁড়ানোর সাহস পায়।” কোস্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, মানবিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যতেও এই ধরণের সামাজিক ও জনকল্যাণমূলক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।
সহায়তা পেয়ে আবেগপ্লুত ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা কোস্ট ফাউন্ডেশন এবং সংশ্লিষ্ট সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।